বরিশালে পরিবেশ অধিদপ্তরে বন্ধ পানির মান পরীক্ষা 

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

বরিশাল বিভাগে পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে যন্ত্রপাতির ত্রুটির কারণে প্রায় ৩ বছর ধরে বন্ধ পানির মান পরীক্ষা। এরই মাঝে বর্ষার শুরু থেকে বিভাগে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বাড়ায় স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ছে উদ্বেগ। কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় ২০১০ সালে বরিশাল পরিবেশ অধিদপ্তরে স্থাপন করা হয় গবেষণাগার। পরিমাপ করা শুরু হয় পানি, বাতাস ও শব্দের দূষণ। তবে তিন বছর ধরে যন্ত্রপাতির ত্রুটির কারণে বন্ধ পানির মান পরীক্ষা। 

এর মাঝেই ২০২৪ সালের শেষ দিকে নথুল্লাবাদে নতুন ভবনে স্থানান্তর করা হয় দপ্তরটি। তবে এখনো আসেনি নতুন যন্ত্রপাতি।

এর আগে বিভিন্ন সময় নগরী ও উপজেলা পর্যায়ে খাবার পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া যায়। দীর্ঘদিন মান পরীক্ষা বন্ধ থাকায় বর্তমানে এ নিয়ে উদ্বেগে স্থানীয়রা। 

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ‘৫১টি যন্ত্রপাতির তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। এখন প্রকল্প অনুমোদনের অপেক্ষা।’

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক মো. রেফায়াতুল হায়দার বলেন, ‘জুলাই মাসে বরিশাল বিভাগে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত হাজার।’

বিভাগজুড়ে ডায়রিয়া ছাড়াও চর্মরোগসহ পানিবাহিত রোগের বিস্তারের কারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর