ঝালকাঠিতে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা সন্দেহে ২ নারী আটক

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্টের আবেদন করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী ও তাকে সহযোগিতার অভিযোগে আরেক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক দুই নারী হলেন—রুমি আক্তার ও জাফরিন আক্তার একা। রুমি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার এবং জাফরিন নিজেকে বরিশালের বাটিখানা এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।

পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পাসপোর্টের আবেদন করতে গেলে রুমি আক্তারের পরিচয় ও দাখিল করা কাগজপত্র যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার নাগরিকত্ব ও পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে জাফরিন আক্তার একাকেও আটক করা হয়।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, ‘রুমি আক্তারের পরিচয় ও কাগজপত্র যাচাইয়ের সময় সন্দেহজনক কিছু বিষয় নজরে আসে। জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিয়ে আরও সন্দেহ তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ সময় তার সঙ্গে থাকা জাফরিন আক্তারকেও আটক করা হয়। পরে দুই নারীকে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্র অধিকতর যাচাইয়ের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, ‘পাসপোর্ট কার্যালয় থেকে খবর পেয়ে পুলিশ দুই নারীকে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে তাদের পরিচয় ও কাগজপত্রে গরমিল পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, আটক দুই নারীর প্রকৃত পরিচয়, নাগরিকত্ব ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর