পিরোজপুরে ভাসমান হাটে পেয়ারার বিক্রি ভালো, সংরক্ষণাগার দাবি

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

জমে উঠেছে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট। এবার ফলন তুলনামূলক কম হয়েছে। আর হিমাগার না থাকায় প্রতিবছর নষ্ট হচ্ছে কোটি টাকার পেয়ারা। ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। পেয়ারার অর্থনীতি আরও বেশি সমৃদ্ধ করতে হিমাগার ও জেলি কারখানা নির্মাণের দাবি বাগান মালিক ও চাষিদের।

ছোট ছোট নৌকায় থরে থরে সাজানো পেয়ারা। আর এখান থেকেই দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় সুস্বাদু পেয়ারা।   

সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে পেয়ারাভর্তি নৌকা নিয়ে চাষিরা জড়ো হন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার ঐতিহ্যবাহী ভাসমান এই হাটে। 

স্বাদে ভালো, আর আকারে বড় হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় যায় এখানকার পেয়ারা। চাষিরা জানান, দাম ভালো পেলেও এ বছর ফলন অনেক কম। এর জন্য কৃষিবিভাগের নজরদারির অভাবকে দায়ী করছেন তারা।

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপ-পরিচালক সৌমিত্র সরকার বলেন, ‘পেয়ারা সংরক্ষণের উপযোগী হিমাগার তৈরি করা গেলে, বছরজুড়ে সুবিধা পেতেন কৃষকরা।’

কেবল ব্যবসা-বাণিজ্যই নয়, দক্ষিণাঞ্চলের ২০০ বছরের ঐতিহ্যবাহী ভাসমান হাটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন পর্যটকরাও। 

জেলার প্রায় ২ হাজার বাগান থেকে উৎপাদন হয় ৭ হাজার ২১০ মেট্রিক টন পেয়ারা। প্রতি মৌসুমে ভাসমান এই হাটে ২০ কোটি টাকারও বেশি পেয়ারা বিক্রি হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর