৪ বছর পর ‘অপহৃত’ আব্দুল মান্নানকে জীবিত উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

চার বছর আগে অপহরণের পর হত্যা করা হয়েছে—এমন ধারণা ছিল পরিবারের। তবে দীর্ঘ চার বছর পর পটুয়াখালী ডিবি পুলিশের তৎপরতায় আত্মগোপনে থাকা অবস্থায় জীবিত উদ্ধার হয়েছেন সেই আব্দুল মান্নান প্যাদা।

৭০ বছর বয়সী আব্দুল মান্নান প্যাদা তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন এলাকায় হোটেল ব্যবসা করতেন। তার হোটেলে প্রতিদিন প্রায় ৪০০ মানুষ মাসিক চুক্তিতে খাবার খেতেন। একপর্যায়ে তিনি বিভিন্ন মুদি দোকান থেকে লাখ লাখ টাকার খাদ্যপণ্য বাকিতে কেনেন। অভিযোগ রয়েছে, এসব পণ্যের টাকা পরিশোধ না করে সন্তানের পরামর্শে এবং হোটেল ম্যানেজারের তত্ত্বাবধানে তিনি আত্মগোপনে চলে যান।

অন্যদিকে, বিষয়টি জানা থাকা সত্ত্বেও তার ছেলে বাবাকে অপহরণ করা হয়েছে দাবি করে মুদি দোকানদারদের বিরুদ্ধে থানায় মামলা করেন বলে অভিযোগ রয়েছে। এরপর দীর্ঘ কয়েক বছর ধরে ওই ব্যবসায়ীদের মামলার আসামি হয়ে হয়রানি ও আইনি জটিলতায় পড়তে হয়।

অবশেষে ১৬ সেপ্টেম্বর পটুয়াখালী ডিবি পুলিশের তৎপরতায় আত্মগোপনে থাকা আব্দুল মান্নান প্যাদাকে জীবিত উদ্ধার করা হয়।

আব্দুল মান্নান প্যাদা পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভ ৩ নম্বর ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

চার বছর ধরে চলা অপহরণ ও হত্যার রহস্যের অবসান হয়েছে তাকে জীবিত উদ্ধারের মধ্য দিয়ে। একই সঙ্গে মামলার আড়ালে থাকা ব্যবসায়িক দেনা ও আত্মগোপনের বিষয়টিও সামনে এসেছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আব্দুল মান্নান প্যাদাকে অপহরণ করা হয়েছে—এমন অভিযোগে করা মামলাটি তদন্ত করতে গিয়ে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর অভিযান চালিয়ে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার আত্মগোপনের কারণ, অপহরণ মামলার প্রকৃত ঘটনা এবং মামলায় যাদের আসামি করা হয়েছিল, তাদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে তাকে ফাঁড়ি ও বাসায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিভাগে আলোচনা শুরু হয়েছে।
রাজশাহী অঞ্চল থেকে লুট হওয়া সরকারি ১৬৪ অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মেলেনি ১৬টি অস্ত্র ও প্রায় ৪ হাজার ৮০০ গুলির। এসব অস্ত্রের তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‍্যাব। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেই নেত্রীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
মশা নিধনে কীটনাশকের নামে কেরোসিন সরবরাহের অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন–দুদক। এসময় সটকে পড়েন কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। মশার...
লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরুটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই নেতার বাড়ির সামনে জড়ো হন।...
ভাবুন তো—‘ফুললি ফান্ডেড’ বৃত্তিতে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সব প্রস্তুতি আপনার শেষ, বিমানের টিকিটও হয়তো কেটে ফেলেছেন! কিন্তু হঠাৎ আকাশ থেকে পড়ার মতো অবস্থা! এ কী! এত বড় প্রতারণা!...
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থার নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর