পটুয়াখালীতে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগের স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আমখোলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে শুরুতে স্বাভাবিকভাবেই মিছিল চলছিল। তবে একপর্যায়ে মিছিল থেকে ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন—যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান শোনা যায়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক বিস্ময়ের সৃষ্টি করে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মিছিলের শুরুতে কোনো ধরনের সমস্যা ছিল না। পরবর্তীতে হঠাৎ করেই ওই স্লোগানটি উচ্চারিত হয়।

এ বিষয়ে গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, ‘ভুলবশত হঠাৎ করে মুখ ফসকে দলের নাম বলতে গিয়ে লীগের নাম বলে ফেলেছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমি এ জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছাত্র নেতা আহসান ইমরান বলেন, ‘স্লোগানটি অনাকাঙ্ক্ষিতভাবে দেওয়া হয়েছে। এটি ইচ্ছাকৃত ছিল না।’

আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক গাজী বলেন, ‘আমরা নিজেদের দলীয় কর্মসূচি পালন করেছি। সেখানে অন্য দলের লোকজন আসার প্রশ্নই ওঠে না। ভুলবশত এমনটি হয়ে থাকতে পারে।’

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা...
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে রওনা হয়েছিল পাবনার তিন স্কুলছাত্রী। পাবনা থেকে বাসে নাটোর, পরে রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায় তারা। তবে অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় শেষ...
ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র পাননি জামালপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন সহকারী শিক্ষক প্রার্থী। নিয়োগপত্রের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে জামালপুর জেলা প্রাথমিক...
ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ নতুন ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এগুলোর বাস্তবায়নে ব্যয় হবে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর