বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, আটক ৫

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, সেখানে কোনো মিছিল হয়নি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মো. জাহিদুল ইসলাম রনি, মো. ইব্রাহিম রিফাত, মো. হৃদয় হোসেন, মো. রাব্বি ও মো. আরাফাত খান। তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি বেতাগী উপজেলার দক্ষিণ হোসনাবাদ এলাকায়। রাব্বির বাড়ি হোসনাবাদ এলাকায়। আরাফাত খানের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিওতে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও সমাবেশের দৃশ্য দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভিডিওতে প্রচারিত কর্মসূচির বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ ও এর সহযোগী-অঙ্গসংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, পুলিশ হত্যার বিচার এবং কথিত ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় প্রত্যাখ্যানের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। 

ছাত্রলীগের জেলা সভাপতি রেজাউল কবির রেজার নির্দেশনায় এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদারের নেতৃত্বে কর্মসূচিটি আয়োজন করা হয়েছে বলে প্রচারিত বিবরণে উল্লেখ করা হয়।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিল নয়, মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’-এ চারটি মরদেহ ভাসছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। সরকারি কোনো...
উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া বিষয়ে ভাবছে সরকার৷ এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন৷ 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর