কিশোরগঞ্জে কর্মচারীর বাড়িতে বেড়াতে এলেন সৌদি নাগরিক

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে ছেলেকে নিয়ে কর্মচারীর বাড়িতে বেড়াতে এসেছেন সৌদি নাগরিক। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তিন দিনের সফরে হেলিকপ্টারে কিশোরগঞ্জের হোসেনপুর পৌঁছান তাঁরা।

আহাম্মদ হলিবি ও তাঁর ছেলে আব্দুল্লিল হলিবি সৌদি আরবের দাম্মামের আল হাসার খালিদীয়া এলাকার অধিবাসী।

সৌদি আরবের বাবা-ছেলেসহ হেলিকপ্টার দেখতে এলাকায় ভিড় করেন শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।

জানা যায়, উপজেলার সাহেবের চর গ্রামের চান মিয়ার ছেলে খাইরুল ২০ বছর এবং ছোট দুই ভাই হামিদ ও সারোয়ার সাত বছর আগে সৌদি আরবে যান। সৌদি আরবের দাম্মাম শহরের আল হাসার খালিদিয়া এলাকার শামীম আহাম্মদ হলিবির পরিবারের কৃষিকাজ করেন খাইরুল ও হামিদ। সারোয়ার গাড়িচালক হিসেবে কর্মরত।

সেখানে কাজের সুবাদে মালিকদের সঙ্গে তাঁদের তিন ভাইয়ের ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে আজ বাংলাদেশে আসেন সৌদি নাগরিক আহাম্মদ হলিবি ও তাঁর ছেলে আব্দুল্লিল হলিবি।

আব্দুল হামিদ এক সপ্তাহ আগে দেশে এসেছেন। মালিক ও ছেলের সঙ্গে দেশে এসেছেন খাইরুল। সৌদিতে রয়ে গেছেন সারোয়ার।

মঙ্গলবার ভোরে দেশে এলে বিমানবন্দর থেকে হামিদ তাঁদের বরণ করেন। পরে ঢাকা থেকে হেলিকপ্টারে হোসেনপুর সদরের ঢেঁকিয়া খেলার মাঠে আসেন। সেখান থেকে মাইক্রোবাসে করে তাঁরা সাহেবের চর নয়াপাড়া এলাকায় যান।

কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর