নোয়াখালীতে সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৮

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৩৫ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সংসদ সদস্য মোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার (তমা মানিক) অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দুই সাংবাদিকসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে সেনবাগ বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঙ্গলবার দুপুরে সেনবাগ সরকারি কলেজে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বাফুফের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার এক অনুসারীর সঙ্গে সংসদ সদস্য মোরশেদ আলমের এক অনুসারীর হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় আতাউরের অনুসারীকে মারধর করে মোরশেদ আলমের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে উভয় পক্ষ দলবল নিয়ে বাজারে উঠলে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। তখন পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভয়ে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। সংঘর্ষ থামাতে গিয়ে সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউছার ইটের আঘাতে আহত হন। একই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই হামলার শিকার হন আরটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী। পরে তাঁরা দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, দুই পক্ষের সমর্থকেরা অনেক দিন পর মিছিল করতে বাজারে জড়ো হন। এ সময় তাঁদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটে। দুইপক্ষকে থামাতে গিয়ে আহত হন এএসআই কাউছার। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর গোটা নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মাঝে উৎসব দেখা দেয়। এতে হতাশ হয়ে মোরশেদ আলম তাঁর অনুসারীদের দিয়ে এলাকায় বোমাবাজি করে আতংক সৃষ্টির চেষ্টা করছেন। সংঘর্ষের ঘটনায় তাঁর একজন কর্মীর মাথা ফেটে গেছে বলে জানান আতাউর। 

স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, আমরা অনুসারীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি। তারা কোন ধরনের মারামারি কিংবা ঝামেলায় জড়িত নয়।

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর