নোয়াখালীতে ওবায়দুল কাদেরসহ ৫ আসনেই নৌকা বিজয়ী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:২৭ এএম

নোয়াখালীতে পাঁচটি আসনেই আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী ওবায়দুল কাদের। 

নোয়াখালী–১ আসনে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী এইচএম ইব্রাহিম। তিনি ১ লাখ ৫৯ হাজার ২৯১ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম সেলিম ভূঁইয়া ফুলের মালা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট।

নোয়াখালী–৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণ। তিনি ৫৬ হাজার ৪৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী মিনহাজ আহমেদ জাবেদ ট্রাক প্রতীক নিয়ে ৫১ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন।

নোয়াখালী–৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ একরকমুল করিম চৌধুরী। তিনি মোট ১ লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী শিহাব উদ্দিন শাহিন ট্রাক প্রতীক নিয়ে ৪৭ হাজার ৫৭৩ ভোট পান।

নোয়াখালী ৫ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী ওবায়দুল কাদের। তিনি ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী খাজা তানভীর আহমেদ লাঙ্গল প্রতীকে ৯ হাজার ৭০২ ভোট পেয়েছেন।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর