নোয়াখালীতে পরাজিত প্রার্থীর এজেন্টকে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত শাহেদুজ্জামান পলাশের (৩৫) স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে রোববার রাতে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেন। 

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী।

ওসি জানান, গতকাল মধ্যরাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এর আগে শনিবার রাতে বাড়ির পাশ থেকে শাহেদুজ্জামান পলাশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর নাকের নিচে এবং মাথার পেছনে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরে খুব কাছে থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

শাহেদুজ্জামান পলাশ (৩৫) পূর্ব মির্জানগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের পোলিং এজেন্ট ছিলেন।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর