বঙ্গবন্ধু টানেলের গুদামে আগুন

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৬:৩৯ পিএম

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে টানেলের বাইরে ঘটা এই আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর সেখানে যোগ দেয় নৌবাহিনী ফায়ারের দুটি ইউনিট।

রোববার দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশনের পরিত্যক্ত গুদামে এই আগুনের ঘটনা ঘটে।

টানেলের টোল প্লাজার কর্মকর্তা জিয়াবুল আহমেদ জানান, টানেলের কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যারহাউস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

তিনি বলেন, ‘মূল টানেলের বাইরে কনস্ট্রাকশনের পরিত্যক্ত যে ওয়্যারহাউসটি ছিল, সেটি আগুনে পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেখানে টানেলের কাজ করার পর কিছু কাঠ ও পরিত্যক্ত সরঞ্জাম ছিল। এছাড়া তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, টানেলের ওয়্যারহাউসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, ইপিজেড ও কর্ণফুলী মডার্ন স্টেশনের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওয়্যারহাউসে থাকা বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, তা তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, যেসব জিনিসপত্রে আগুন ধরে সেগুলো পরিত্যক্ত ও মেয়াদোত্তীর্ণ। আর আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বড় ধরণের কোন ক্ষতি হয়নি। এসময় টানেলে যান চলাচল স্বাভাবিক ছিল।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর