দুর্ঘটনায় বিজয় এক্সপ্রেস ট্রেন

দুই লাইনে ট্রেন চলাচলে সময় লাগবে আরও ৩ দিন

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১১:২৫ এএম

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর তেজের বাজারে দুর্ঘটনাকবলিত ট্রেন বিজয় এক্সপ্রেসের ৯ বগি উদ্ধার করে দুই লাইনে ট্রেন চলাচলে আরও ৩ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তবে সেটিও নিশ্চিত নয় বলে জানান তিনি।

আজ সোমবার সকালে দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের একথা জানান এই রেল কর্মকর্তা। তিনি বলেন, দুর্ঘটনায় কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ হয়নি।  

দুর্ঘটনার পর থেকে রেললাইনে ছিটকে পড়া বগিগুলোর নিরাপত্তায় কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লাকসাম ইনচার্জ মো. সালামত উল্যাহ জানান, রেলওয়ের সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। যে লাইনটিতে আপাতত ট্রেন চলছে সেটিতে ধীরগতিতে ট্রেন চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে রেল দুর্ঘটনার পর সোমবার ভোরে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ডাউন লাইন মেরামতের পর সোমবার ভোর ৫টার দিকে তা ট্রেন চলাচলের জন্য উপযোগী ঘোষণা করে রেলওয়ে।

বিজয় এক্সপ্রেস ট্রেনের ছিটকে পড়া বগি উদ্ধারে কাজ চলছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন ভোর ৫টার দিকে ডাউন লাইনে এ কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সবার আগে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। এরপর অন্য ট্রেনগুলো এক এক করে ছেড়ে যাবে তাদের গন্তব্যে।

রোববার বেলা পৌনে ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের আউটারে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল।

ভিডিও দেখুন:রেল কর্তৃপক্ষ বলছে, প্রচণ্ড উত্তাপে রেললাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা। তবে স্থানীয় এলাকাবাসী বলছেন, রেললাইনের কালভার্টের ওপর ঝুঁকিপূর্ণ স্লিপার ভেঙে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর