বেইলি রোডের আগুন

মোবারকের পরিবারে নেই ঈদ আনন্দ

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০:০৩ পিএম

একেবারেই ঈদের কোনোরকম প্রস্তুতি নেই। নেই আনন্দ। মায়ের কান্নাকাটি লেগেই আছে। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। পরিবারের অন্য সদস্যরাও বিষণ্ণ। ঢাকার বেইলি রোডে কাচ্চি ভাই এ খেতে গিয়ে স্ত্রী-সন্তানসহ মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরের ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার। সে কারণে মা ও তার ভাইদের কাছে এবারের ঈদ অনেক বেদনার। 

শাহবাজপুরের গ্রামের বাড়ি এখন ফাকা। মোবারক মারা যাওয়ার পর তার মা ছোট ছেলে সৈয়দ আমীর হামজার (আল আমিন) সঙ্গে ঢাকাতে বসবাস করছেন। প্রিমিয়ার ব্যাংকে কর্মরত আমীর হামজা বলেন, ‘এত সহজে কী এই শোক কাটিয়ে ওঠা যাবে। ভাইয়ের কথা যখনই মনে হয় তখনই আম্মা অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে ঈদ করতে আসিনি। আমার ঈদ তো ছিল আমার এই ভাই। ঈদের নামাজ পড়ে ভাইয়ের কবর জিয়ারত করব। সে কারণে বাড়িতে এসেছি। আম্মা ও আমার স্ত্রী ঢাকাতেই রয়েছেন। এখন নামাজ পড়ে (বুধবার আছর নামাজের পর) কবর জিয়ারত করে আসলাম। আমাদের সবচেয়ে বড় ঈদ ছিল আমাদের ভাই। সবচেয়ে বড় ঈদই নাই, আমার জন্য ঈদ-ই আর কী। আল্লাহ যাতে কাউকে এমন ঈদ না দেয়। তিনি যেন সবাইকে ভালো রাখেন।’

আমীর হামজা আরও বলেন, ‘আগে কেউ মারা গেলে ফিল করতাম না। যখন নিজের ওপর এসেছে কতভাবে যে ফিল করছি। আল্লাহ যাতে কাউকে এত কষ্ট না দেয়। মৃত্যু তো অবধারিত। এটা আসবই। ৫টা কলিজার টুকরোকে একসাথে যদি নিয়ে যায় আর কি ব্যালেন্স থাকে। কষ্টের কোনো সীমা থাকে না। আমাদের পুরো বাড়ির মধ্যমণি ছিল আমার এই ভাই। তিনি সবাইকে সহায়তা করতেন।’

নিহত মোবারক ও তার পরিবারের সদস্যদের কবর। ছবি: ইনডিপেনডেন্ট

সরাইলের শাহবাজপুরের মৃত আবুল কাশেমের তিন ছেলের মধ্যে মেঝ সৈয়দ মোবারক। ১৫ বছর ধরে ইতালি প্রবাসে ছিলেন। মৃত্যুর একমাস আগে দেশে আসেন। ঘটনার দিন বেইলি রোডের কাচ্চি ভাইয়ে গিয়েছিলেন স্ত্রী-সন্তানদের নিয়ে খেতে। সেখানে আগুনে মারা যান মোবারক ছাড়াও তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দ কাশফিয়া (১৭) ও সৈয়দা নূর (১৩) ও ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৭)। গ্রামের পারিবারিক কবরস্থানে একসারিতে দাফন করা হয় তাদের ৫ জনকে।  

মোবারকের বড় ভাই সৈয়দ শোয়েব হাসানও ইতালি প্রবাসী। তিনি ১৯৯৮ সাল থেকে ইতালি রয়েছেন। মা হেলেনা বেগম আর আল আমিনের পরিবার রয়েছে ঢাকায়। মোবারকের পরিবার রাজধানীর মধুবাগ এলাকায় নিজস্ব ফ্ল্যাটেই বসবাস করত। তবে এবার সবাইকে ইতালি নিয়ে যাওয়ার কথা ছিল। ২০  মার্চ চলে যেতেন তারা ইতালি। সেই যাওয়া আর হলো না।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর