পটিয়ায় বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে মহাসড়কের মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার ইসমাইলের ছেলে আবদুল্লাহ আল মামুন হৃদয় (২২) ও একই এলাকার ফোরকানের ছেলে মো. ইমরান (১৬)।  

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘দুজন মোটরসাইকেল আরোহী মহাসড়ক দিয়ে পটিয়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।’

পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, ‘পটিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মিনি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। ঘাতক যাত্রীবাহী লোকাল বাসটি জব্দ করে নিহতের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।’

কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর