নদীতে গোসলে নেমে নৌবাহিনী সদস্যর মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পিএম

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে শনিবার আবুল হাসান নামের এক নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিথলিয়া ইউনিয়নের কুন্ডের পাড় গ্রামের আবুল খায়েরের ছেলে।

নিখোঁজ আবুল হাসান ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন। শনিবার বিকেলে গোসলে নেমে নিখোঁজ হন। রাত ৯টা ৪০ মিনিটে তাঁর মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, আবুল হাসান তীব্র তাপদাহে গরমে অতিষ্ঠ হয়ে আজ বেলা ৩টার দিকে এলাকার চার বন্ধুর সঙ্গে মুহুরি নদীর নাজির বাড়ির সংলগ্ন ঘাট দিয়ে গোসল করতে নামেন। হঠাৎ পানির নিচে তলিয়ে গেলে তাৎক্ষণিকভাবে চার বন্ধু তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। অনেক খোঁজাখুঁজি করেও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ হাসানকে উদ্ধার করতে ব্যর্থ হয় চট্টগ্রামের ডুবুরি দলকে ডেকে আনে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ‘আবুল হাসান নামে একব্যক্তি গোসল করতে নদীতে নেমে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দিলে তাঁরা এসে উদ্ধার কাজ শুরু করে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর