কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

আপডেট : ২৩ মে ২০২৪, ০১:৩৯ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রী শ্বাসরোধ করে হত্যার দায়ে মো. মোজাম্মেল হোসেন রাজু নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান আজ বৃহস্পতিবার বেলা ১২টায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হোসেন রাজু (২৫) হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলমের ছেলে। নিহত গৃহবধূর নামে খালেদা আক্তার। ২০১৮ সালে নভেম্বর সকালে খালেদার বাবার বাড়ি নাঙ্গলকোট উপজেলার পূর্ব দৈয়ারা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে ৩ নভেম্বর সকালে খালেদা-রাজু দম্পতি কাপড় ধোয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে রাজু ওড়ানা দিয়ে খালেদার গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। হত্যার পর মরদেহ পুকুর ঘাটে ফেলে পালিয়ে যান রাজু। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর খালেদার মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় নিহত খালেদার বাবা মো. মোবারক হোসেন ওই দিনই নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং আসামি খালেদার স্বামী রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৯ সালের ৩০ জুন এই মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগপত্র দাখিলের আগেই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রাজুকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম বলেন, আসামি রাজু গ্রেপ্তারের পর জামিন নিয়ে আবার পলাতক হন। আশা করছি উচ্চ আদালত এই রায় বহাল রেখে দ্রুত আদেশ বাস্তবায়ন করবেন।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর