কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৪, ০২:৪১ পিএম

কুমিল্লার লাকসামে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় লাকসাম পৌর এলাকার রাজঘাটে মোহাম্মদ মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মোটরের সঙ্গে আটকে যায়। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে ধরলে সেও বিদ্যুতায়িত হয়। তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে মাহিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে হাসাপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন। মাহি রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

অন্যদিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো. সামসুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে ওই ব্যবসায়ীর নিজের মুদি দোকানের পেছনে আজ সকালে এ ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটো রিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় বিদ্যুতায়িত হন সামসুর। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সামছুর রহমান ওই ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর