বান্দরবানের যৌথ বাহিনীর অভিযানে কেএনএ’র ২ সদস্য নিহত

আপডেট : ২৩ মে ২০২৪, ১০:০৩ পিএম

বান্দরবানের সন্ত্রাসী বিরোধী যৌথ বাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট– কেএনএ'র দুই সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলা সোয়ালক ইউনিয়ন ৬ নং ওর্য়াড শ্যারনপাড়া এলাকায় এই অভিযানটি পরিচালনা করে যৌথ বাহিনী। 

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে, নিহত কেএনএ সদস্যদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা কেএনএফ এর অবস্থানের কথা টের পেয়ে চিম্বুক পাহাড়ের ফারুক পাড়ার কাছে শ্যারন পাড়ায় অভিযান চালায়। এ সময় সেখানে সংঘর্ষে কেএনএফ এর দুইজন সদস্য নিহত হয়। সেখান থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী বলেন, ‘যোথ বাহিনী অভিযানে একজন কেএনএফ এর দুইজন সদস্য নিহত হয়েছে আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনা স্থলে আছে। মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হবে।’

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞায় মৎস্য বিভাগের চলমান অভিযানে জেলেরা হামলা চালিয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পদ্মা নদীর জাজিরা উপজেলার পালেরচর এলাকায় এ হামলা হয়। 
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমাসদৃশ বস্তু  ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...

এলাকার খবর