সাইকেল থেকে পাজেরোতে খালেদ চেয়ারম্যান, রুখতে চান দুর্নীতি

আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম

এক সময় সাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রমে ছুটে চলতেন। আর এখন তিনি ছুটছেন উপজেলা চেয়ারম্যানের গাড়ি পাজেরোতে করে। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ। 

উপজেলার চরকাদিরার আউলিয়ানগর এলাকার ৭৪ বছর বয়সী বাসিন্দা খালেদ সাইফুল্লাহ গত ৮ মে উপজেলা নির্বাচনে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮ হাজার ২৩০ ভোট। এর আগে চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন খালেদ সাইফুল্লাহ।

এছাড়া লুঙ্গি পরে লঞ্চের বাইরে শুয়ে ঢাকা যেতেন তিনি। সাইকেল রেখে সেই মাওলানা খালেদ সাইফুল্লাহ এবার পাজেরো করে যাচ্ছেন উপজেলা পরিষদ কার্যালয়ে। তাঁর এই বিজয় দেখে আনন্দিত স্থানীয় এলাকাবাসী।

তারা বলছেন, সাদাসিধা জীবনযাপন করা দুই বারের ইউপি চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত। আগে যেভাবে সাইকেল ও অটোরিকশায় করে সরকারি প্রণোদনা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতেন সেটা যেন অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা করেন তারা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের সম্মানী মাত্র দশ হাজার টাকা। তাহলে এসব জনপ্রতিনিধি কীভাবে গাড়ি-বাড়ির মালিক হন। পাশাপাশি চড়েন পাজেরো গাড়ি করে। কোথায় পান এতো টাকা। অর্থ্যাৎ দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হন চেয়ারম্যানরা। কিন্তু সেখানে ব্যতিক্রম ছিলেন খালেদ সাইফুল্লাহ। সৎ ও নিষ্ঠাবান হওয়ার কারণে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করা হয়েছে। এজন্য আমরা আনন্দিত।

এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেন, ‘সাইকেল থেকে পাজেরো এটি কম কথা নয়। মানুষের ভালোবাসা নিয়ে সারাটা জীবন কাটাতে চাই। পাশাপাশি উপজেলাকে রাখতে চাই দুর্নীতিমুক্ত।’ 

বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতির সাথে জড়িত ছিলেন খালেদ সাইফুল্লাহ। চরকাদিরা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর এবার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হন তিনি। চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কারও করা হয়। তারপরও পিছু হটেননি খালেদ সাইফুল্লাহ। চালিয়ে যান নির্বাচনী প্রচার আর নির্বাচিতও হন তিনি।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর