চলন্ত ট্রাকে বৈদ্যুতিক তার আটকে চালকের মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৩:৪৪ পিএম

চট্টগ্রাম বোয়ালখালীর গোমদন্ডিতে বৈদ্যুতিক তারের সাথে চলন্ত ট্রাক আটকে চালকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পৌরসভার পশ্চিম গোমদণ্ডি ৭ নম্বর ওয়ার্ড জমাদার হাট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, মারা যাওয়া ওই ট্রাক চালকের নাম মো. রফিক। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা।

স্থানীয়রা জানান, পণ্য বোঝাই ট্রাকটি যাওয়া সময় বৈদ্যুতিক তারের সাথে পণ্য আটকে যায়। পরে ট্রাক চালক মো. রফিক ট্রাকের উপরে উঠে বৈদ্যুতিক তার সরানোর চেষ্টা করে। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সিএনজি অটোরিকশা চালক খোরশেদ বলেন, ‘ভোর সকালে তারের সাথে আটকে যায় ট্রাকটি। হয়ত চালক ঘুম চোখে তার সরাতে গিয়ে চালক বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তাকে স্থানীয় উপজলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, ‘সকালে রফিক নামের এক ট্রাক চালককে স্থানীয় লোকজন মৃত অবস্থায় হাসপাতালে এনেছেন।’ 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর