ট্রাক থেকে লাফ দিয়ে টানেলে দৌঁড়াল গরু!

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৫:৪৯ পিএম

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে দৌঁড়ঝাপ করেছে গরু। দড়িছাড়া গরুটিকে বশে আনতে বেশ বেগ পেতে হয়েছে টানেলের নিরাপত্তাকর্মীদের। টানেলে গরু দৌঁড়ানোর একটি ছোট ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

জানা গেছে, শুক্রবার রাত ১০ টার পর পতেঙ্গা প্রান্ত থেকে একটি গরুবোঝাই ছোট ট্রাক পার হওয়ার সময় একটি গরু লাফিয়ে নেমে যায়। এসময় গরুটি টানেলের ভেতর দৌঁড়াতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে তারা টানেল হয়ে পার হওয়ার সময় দেখেন একটা গরু টানেলের ভেতর দৌঁড়াচ্ছে।  এসময় যান চলাচলরতরা খানিকটা বেকায়দায় পড়েন এবং গাড়ির গতি কমিয়ে দেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজার কর্মকর্তা বেলালুর রহমান বলেন, ‘টানেলে গরু প্রবেশের কোনো সুযোগ নেই। শুক্রবার রাতে গরুবাহী একটি পিকাপ থেকে একটা গরু লাফিয়ে নেমে যায়। পরে দ্রুত নিরাপত্তাকর্মীরা গরুটিকে আটকে আবার গাড়িতে তুলে।’

এর আগে, টানেলে গরুবোঝাই গাড়ি নিয়েও সামাজিকমাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছিল। তবে টানেল কর্তৃপক্ষ বলছে, টানেল দিয়ে ট্রাকে বা পিকাপে করে গরু পার হতে কোনো বাধ্যবাধকতা নেই।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর