অবৈধ গরুর হাটে ইউএনও, দৌড়ে পালালেন ভুয়া ইজারাদার 

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৭:১০ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে বাজার ইজারা না নিয়ে গরুর হাট বসালেন সালা উদ্দিন সুমন নামে এক আওয়ামী লীগ নেতা। শুক্রবার বিকেলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস চরলরেন্স বাজারের ওই গরুরহাট পরিদর্শনে গেলে দ্রুত পালিয়ে যান সুমন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাজার বন্ধ করে দেন।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা চরলরেন্স,  মুন্সিরহাট, খায়েরহাট, ফজুমিয়ারহাট ও করুনানগর বাজারে বিধি মোতাবেক অস্থায়ীভাবে গরুর হাটের দরপত্র আহ্বান করেন। সব বাজার ইজারা হলেও গত সোমবার সালা উদ্দিন সুমন চরলরেন্স বাজারে দরপত্র জমা দেন। পরে সময় শেষ হয়ে যাওয়ায় তিনি আর ইজারা নিতে পারেননি। পরে ইজারা না নিয়ে চরলরেন্স ইউনিয়নের কমলনগর কলেজের পাশে অবৈধভাবে গরুরহাট বসান সুমন।

এ বিষয়ে মুঠোফোনে সালা উদ্দিন সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, ‘ইজারা না নিয়ে গরুর হাট বসানোর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের আসার খবরে সুমন পালিয়ে যান। অবৈধভাবে গরুরহাট বসানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর