ফেনীতে উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছেন ১৮ প্রার্থী

আপডেট : ২২ জুন ২০২৪, ০৯:৩৩ এএম

ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ উপজেলায় ১৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। যা জেলার নির্বাচনের ইতিহাসে রেকর্ড। এ ঘটনায় জেলাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সচেতন মহলের দাবি, নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়নি, জনগণের সঙ্গে বেশিরভাগ প্রার্থীর সম্পৃক্ততা ছিল না।

ফেনীর ছাগলনাইয়াতে প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান হয়েছেন মিজানুর রহমান মজুমদার। ৫৪ হাজার ৯ শত ২১ ভোট পেয়ে জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল্লাহ মজুমদার পেয়েছেন এক হাজার ৩ শত ৪৯ ভোট, হারিয়েছেন তাঁর জামানত।

উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার বলেন, যারা প্রতিদ্বন্দ্বী ছিল, একজন তো ঢাকায় থাকতেন এলাকার সঙ্গে যোগাযোগ ছিল না। দীর্ঘদিন পর হঠাৎ করে আসার কারণে তিনি ভোট পাননি। আরেকজন যিনি আছেন উনি কেন পাননি আমি জানি না।

ফেনীর পাঁচ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হরিয়েছেন ৩০ প্রার্থীর ১৮ জন। এত কম ভোট পাওয়াকে মানতে পারছেন না পরাজিত প্রার্থীরা।

পরাজিত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মানিক বলেন, ‘ভোট কমবেশ হতে পারে কিন্তু জামানত বাজেয়াপ্ত হবার মত পরিস্থিতি আমার ছিল না।’

সচেতন মহলের দাবি, মানুষের নির্বাচনে আগ্রহ ছিল কম। এ ছাড়া বেশিরভাগ প্রার্থী অপরিচিত মুখ, ভোট প্রতিযোগিতাপূর্ণ হয়নি।

ফেনী জেলার সুজন সদস্য মেজবাহ উদ্দিন বলেন, ‘মানুষের মধ্যে নির্বাচনকেন্দ্রীক কোনো চিন্তা, চেতনা, উৎসাহ নাই। আর আসলে জামানত হারানোর প্রশ্নই আসে না, যদি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হতো।’

জেলার পাঁচটি উপজেলায় ভোট দিয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৩শ ৮০ ভোটার।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর