চাকমা কিশোরী উদ্ধার হলো, আটক হলেন না চীনা নাগরিক 

আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:০৬ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গেল সোমবার রাত ৩টার দিকে ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।

পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া কিশোরী গত ১৯ জুন বাঘাইছড়ির নিজ বাড়ি থেকে রাঙামাটিতে আসার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার।

ভুক্তভোগী কিশোরীর চাচা বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর ভাতিজির মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছিল। গতকাল তার ভাতিজি এক বন্ধুকে ফেসবুকে মেসেজ দিয়ে জানায় তাকে ঢাকায় একটি ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছে। ঢাকার কোথায় লোকেশন বলতে পারছিল না সে। তাকে খাবার দেওয়া হচ্ছে না। 

এরপর ওই বন্ধু ঢাকায় অবস্থানরত কয়েকজন ছাত্রকে জানালে তারা কৌশলে লোকেশন চিহ্নিত করে ওই বাসায় যায়। এরপর তাঁর ভাতিজি জানালা দিয়ে হাত বের করে নিজের অবস্থানের কথা জানায়।

উদ্ধার করতে যাওয়া এক যুবক বলেন, ‘আমরা লোকেশন নিশ্চিত করার পর ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চাই। কিন্তু স্থানীয় পুলিশ সহযোগিতা না করায় রাঙামাটির এক সাংবাদিকের সহায়তায় বাঘাইছড়ি থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করি। এরপর উত্তরা পশ্চিম থানা থেকে একটি টিম ঘটনাস্থলে যায়।’

ওই যুবক আরও বলেন, ‘পুলিশ তালা ভেঙে ফ্লাটের ভেতরে গিয়ে দেখে, ফ্লাটের ভেতরে একটি কক্ষে ওই কিশোরী ছাড়াও আরেকটি কক্ষে এক চীনা নাগরিক ছিল। সে ওই কিশোরীকে তালা মেরে রেখেছিল। কিন্তু পুলিশ তাকে আটক করেনি। শুধুমাত্র কিশোরীকে নিয়ে থানায় চলে আসে পুলিশ।’

ভুক্তভোগী কিশোরী বলে, ‘চীনে যাওয়াসহ বিভিন্ন লোভ দেখিয়ে এক নারী আমাকে ঢাকায় নিয়ে আসে। ওই নারী আমাকে ঢাকায় পৌঁছে দেওয়ার পর আর দেখা দেননি। যাওয়ার পর থেকে আমাকে কোনো খাবার দেওয়া হচ্ছিল না। প্রচুর ভয় দেখানো হতো। গত সোমবার সকালে মামিয়া, সজীব চাকমাসহ আরও দুজন নারী ওই ফ্লাটে গিয়েছিল। চলে যাওয়ার সময় মামিয়া ও সজীব চাকমা আমাকে হুমকি দেয়- আমার অবস্থানের কথা কাউকে বললে আমাকে মেরে ফেলা হবে।’

জানা গেছে, সজীব চাকমার বাড়ি বরকল উপজেলার ঠেগা নামক এলকায়। তাঁর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে একাধিক মামলা আছে।

কিশোরীকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন ঢাকায় অধ্যায়নরত আরেক যুবক। তিনি বলেন, ‘চায়না নাগরিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আমরা পুলিশকে অনুরোধ করেছি, কিন্তু পুলিশ শোনেনি।’

ওই যুবক আরও বলেন, ‘পুলিশ অনেকক্ষণ ডাকাডাকির পরও চায়না নাগরিক ফ্লাটের তালা খুলে দেয়নি। ঘণ্টার অধিক সময়ক্ষেপণ করেছে। পরে বাধ্য হয়ে পুলিশ তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।’

ভুক্তভোগীর চাচা বলেন, ‘আমার ভাতিজিকে আনতে বাঘাইছড়ি থানা-পুলিশের একটি টিমসহ এক আত্মীয় ঢাকায় গেছে। আমরা এ ঘটনায় দোষীদের শাস্তি চাই।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি বিএম ফরমান আলী বলেন, ‘বর্তমানে ভুক্তভোগী পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ভুক্তভোগী স্বজনেরা এলে তাদের হাতে তুলে দেওয়া হবে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’

ফ্লাটে ওই চীনা নাগরিক থাকলেও তাকে কেন আটক করা হলো না– এমন প্রশ্নে ওসি ফরমান আলী বলেন, ‘আমরা ওই চীনা নাগরিককে আটক করতে পারিনি। তবে তাঁকে আটকের জন্য অভিযান চলছে।’ 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর