বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:২১ পিএম

বান্দরবানে বুধবার সকালে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। সংগঠনটির আরও এক সদস্যকে আটক করা হয়েছে। থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সিংসং পাড়া এলাকায় চালানো এ অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথবাহিনী। 

আইনশৃঙ্খলাবাহিনীর ভাষ্য, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের তাজিংডং এলাকা সংলগ্ন চিংসং পাড়ায় কেএনএফ সদস্যরা অবস্থান করছে– এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল আজ সকালে অভিযানে যায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

গোলাগুলির এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কেএনএফের এক সদস্য নিহত হয়। আটক করা হয় কেএনএফের আরেক সদস্যকে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় নিহত ও আটক কেএনএফ সদস্যের নাম–পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় আরেক কেএনএফ সদস্যকে আটক হয়েছে।’ 

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর