চলাচলের অনুপযোগী খাগড়াছড়ি-পানছড়ি সড়ক

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:৩২ পিএম

সংস্কারের অভাবে খাগড়াছড়ি-পানছড়ির ২৫ কিলোমিটার পাহাড়ি সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্গম পাহাড়ে চলাচলে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। পাশাপাশি বেড়েছে দুর্ঘটনার শঙ্কা। এদিকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ির ভাঙা সড়ক দিয়ে প্রতিদিন গড়ে সাত শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে।

দীর্ঘদিন মেরামতের অভাবে সড়কটি হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। কোথাও আবার সড়কের চিহ্নও নেই। ভারী ট্রাকের কারণে সড়কের অবস্থা আরও বেহাল। দূর পাহাড়ে চলাচল ও মালামাল পরিবহনে নিত্য দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সড়কটিতে এখন চলাচলের কোনো সুযোগ নেই। পুরো সাড়ে ১৫ কিলোমিটার সড়কের সাড়ে ১৪ কিলোমিটারই ভাঙা। মোটর সাইকেলও চালানোর মতো ব্যবস্থা নেই। একটা অসুস্থ রোগী নিয়ে গেলে রাস্তায় মারা যাবে।

দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে পার্বত্যবাসী। অন্যথায় ভারী বৃষ্টিতে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা রয়েছে।

আরেক স্থানীয় বলেন, ‘একটি গর্ত পার করলে সামনে আরও ১০টি গর্ত পরে। আমাদের দুর্ভোগের সীমা নাই। দ্রুত রাস্তা ভালো করা হোক।’

এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী বলেন, ‘এর মধ্যে কিছুদূর কাজ হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে। আমরা ঠিকাদারকে একাধিকবার চিঠি দিয়েছি। সঠিকভাবে কাজ শেষ না করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি টাকা।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর