সাঙ্গু নদীতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৮:১৯ পিএম

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে তিন্দু ইউনিয়নের হরিসচন্দ্র পাড়া থেকে রুনাদন পাড়ায় যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন রুনাদন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের হরিসচন্দ্র পাড়া থেকে ৪-৫ জন লোক নৌকা যোগে রুনাদন পাড়ায় যাচ্ছিল। নৌকাটি পদ্মঝিরি এলাকায় পৌঁছালে পানির স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় দুই শিক্ষার্থী। 

এ বিষয়ে তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, ‘হরিসচন্দ্র পাড়ার তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। এখনো বিস্তারিত খবর পাওয়া যায়নি। আমরা খবর নিচ্ছি নিখোঁজ শিক্ষার্থীদের পরিচয় জানার জন্য।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘থানচিতে নৌকা ডুবে দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর