লাকসামে মাকে কুপিয়ে হত্যা করল মানসিক ভারসাম্যহীন ছেলে

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৭:৫৩ পিএম

কু‌মিল্লার লাকসামে টাকা চেয়ে না পেয়ে কুপিয়ে মাকে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন ছেলে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার এলাইচ গ্ৰামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাইচ গ্রামের মৃত মৌলভী হাবিবুর রহমানের ছেলে মানসিক প্রতিব‌ন্ধী আহসানুজ্জামান বাহার ওরফে পাগলা বাহার (৫০) প্রায়ই টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাংচুর করতেন। আজ জুমার নামাজের পরে বাসায় এসে মা নুরজাহান বেগমের (৯০) কাছে টাকা চান তিনি। টাকা না দেওয়ায় মা–ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে মা নুর জাহান বেগমকে কুপিয়ে হত্যা করেন পাগলা বাহার।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাব উদ্দিন খান বলেন, ‘আটক আহসানুজ্জামান বাহার ওরফে পাগলা বাহার জন্মগতভাবে মান‌সিক ভারসাম্যহীন। তাঁকে জিজ্ঞাবাদ শেষে মামলা করা হবে।’

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর