দেশে ফিরেছেন হেঁটে হজে যাওয়া আদিব, লিখবেন বই

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৫:৩৯ পিএম

হেঁটে হজে যাওয়া কুমিল্লার নাঙ্গলকোটের ছেলে আলিফ মাহমুদ আদিব দেশে ফিরছেন। সোমবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রাতে আদিব পৌঁছান কুমিল্লা শহরে। এসময় সাধারণ মানুষ তাঁকে ঘিরে ধরে কুশল বিনিময় করে।

আলিফ মাহমুদ আদিব নানান অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৯ মাস হেঁটে ৭ হাজার ৫শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পবিত্র হজ পালন করেন। পায়ে হেঁটেই হজের সব কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

আদিব জানান, দীর্ঘ পথ পায়ে হেঁটে হজ পালনের নানান অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখতে চান। হজ পালন শেষে পবিত্র মক্কা নগরী ছেড়ে মাতৃভূমিতে ফিরে এসেছেন, তাই একই সঙ্গে যেমন মাতৃভূমিতে ফেরার আনন্দ অপরদিকে মক্কা ছেড়ে আসার দুঃখ তাঁকে আবেগপ্রবণ করছে। 

২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে পবিত্র নগরী মক্কার উদ্দেশে হেঁটে রওনা দেন আদিব। দীর্ঘ ৯ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, ইথিওপিয়া, আরব আমিরাত হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর মক্কায় পৌঁছে পবিত্র হজ আদায় করেন।

আলিফ মাহমুদ আদিব বলেন, ‘আমি যতদিন পায়ে হেঁটেছি এমনও সময় গিয়েছে পকেটের টাকা ছিল কিন্তু আশেপাশে ৩শ কিলোমিটারের মধ্যে কোন খাবারের দোকান ছিল না। কিন্তু আমি কোনোদিন না খেয়ে থাকিনি। যে দেশে গিয়েছি সেদেশের মানুষই আমাকে সহযোগিতা করেছে। মুসলমান বা বিধর্মী সবাই আমাকে সহযোগিতা করেছে।’ 

ভিডিও দেখুন:আদিবের দেখাদেখি বাংলাদেশ থেকে অনেক যুবকই পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বেরিয়েছে। তাঁদের উদ্দেশ্যে আলিফ মাহমুদ বলেন, ‘উত্তম পরিকল্পনা থাকলে সবকিছুতে আল্লাহতাআলা সহযোগিতা করবেন। তবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিছু দেশে প্রবেশ কিছুটা জটিল।’

আলিফ মাহমুদ আদিব ২০২৩ সালের ৮ জুলাই পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বের হন বাড়ি থেকে, ঠিক এক বছর পর ২০২৪ সালের একই দিনে বাড়ি ফিরেছেন। তিনি হেঁটে সৌদি আরব যাওয়ার পর তাঁর মা বিমানে সৌদে আরবে পৌঁছান, পরে মা ছেলে হজ পালন করেন একসঙ্গে। 

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লালমাই থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর