চট্টগ্রামে লবণবোঝাই ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০১:১৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় লবণবোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মোস্তফা ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার ও ছেলে ফাহিম (৫), একই এলাকার মো. আলীর মেয়ে রুমি আকতার (৩০) ও বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফস্থ শেখ চৌধুরী পাড়ার সোনা মিয়ার ছেলে অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৪৫)। এ ঘটনায় আহত বাবলা দে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বাবলা দের স্ত্রী মান্না নন্দী জানান, তাঁর স্বামী রাতে মোহরা এলাকা থেকে দোকান বন্ধ করে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকের সঙ্গে তাঁদের অটোরিকশার সংঘর্ষ হয়।     

পুলিশের ভাষ্য, সিএনজিচালিত অটোরিকশাটি পটিয়ার বাদামতলী থেকে বোয়ালখালীর দিকে যাচ্ছিল। অন্যদিকে ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে আসছিল। অটোরিকশাটি মোস্তফা ফ্যাক্টরি অতিক্রম করে ব্রিজে ওঠার সময় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহত বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথে অটোরিকশাচালকের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, লবণবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুর মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অটোরিকশায় চালকসহ পাঁচজন ছিলেন। এর মধ্যে চারজন মারা যান। আহত একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর