বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৩:০৬ পিএম

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফ’এর দুই সদস্য নিহত হয়েছেন। রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়া এলাকায় আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়া এলাকায় কেএনএফ’এর সদস্যরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে চালায়। সেখানে পৌঁছালে আইনশৃঙ্খলা সদস্যদের লক্ষ্য করে কেএনএফ’এর সদস্যরা গুলি চালানো শুরু করেন। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় কেএনএফ’এর দুই সদস্য নিহত হন।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এলাকাটি দূর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় নিহত কেএনএফ সদস্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, বুধবার সকালে রুমার সাইকট পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক না থাকায় নিহতদের মরদেহ উদ্ধার ও নাম-পরিচয় পাওয়া যায়নি। অভিযান চলমান রয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর