লক্ষ্মীপুরে ৬টির মধ্যে ৩ থানায় কাজে ফিরছে পুলিশ

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১২:৫০ পিএম

লক্ষ্মীপুরে ছয়টি থানার মধ্যে সদর, চন্দ্রগঞ্জ ও রামগতিসহ তিনটি থানায় কাজে যোগ দিয়েছেন স্ব-স্ব থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা। তবে এখনও কর্মরত সকল পুলিশ সদস্য কাজে যোগ দেননি। অনেকেরই ছুটি বা বাড়ি থেকে আসতে সময় লাগছে।

তবে কমলনগর থানায় আজ শনিবার বিকেলের মধ্যে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার। এর আগে শুক্রবার ও শনিবার সকালে স্ব-স্ব থানার ওসিরা পুলিশ সদস্যদের নিয়ে থানায় প্রবেশ করেন।
 
এ ছাড়া রামগঞ্জ ও রায়পুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করার কারণে আসবাবপত্রসহ সব পুড়ে যায়। ফলে পর্যায়ক্রমে ওই দুইটি থানায় পুলিশ কাজে ফিরবে।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘সদর মডেল থানায় প্রায় শতাধিক পুলিশ সদস্যেরা কর্মরত। বর্তমানে ৭০ জন থানায় হাজির হয়েছেন। কাজে যোগ দিয়েছেন। অন্যরা আজই কাজে ফিরবেন বলে আশা করছি। এইভাবে সবার সহযোগিতা পাব চিন্তাও করিনি। জনগনের সেবক হয়ে কাজ করতে চাই।’

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হোক, এটা আমরা চাইনা। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল ও ছাত্রদলের কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেউ অন্যায় করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে সহযোগিতা করে পরিস্থিতি স্বাভাবিক করতে আমরাও মাঠে রয়েছি।’

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে। সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে আমরাও কাজ করছি। পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করছি। যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।’

পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, ছয়টি থানার মধ্যে তিনটি থানায় পুলিশ কাজে ফিরছে। অন্য থানাগুলোতে পর্যায়ক্রমে কাজে ফিরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। সবার সহযোগিতা দরকার। মানুষের সেবা নিশ্চিত করাই পুলিশের অঙ্গীকার।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর