খাগড়াছড়িতে বিলাসবহুল গাড়িতে আগুন

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৪:৪১ পিএম

খাগড়াছড়ির গুইমারায় কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে (ঢাকা মেট্রো ঘ-১৫.৭৬৩০) নম্বরের একটি বিলাসবহুল গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে পথিমধ্যে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি ফাঁকা গুলি করে। এ সময় গাড়িতে থাকা চালকসহ দুই ব্যক্তি জীবন রক্ষার্থে পালিয়ে গেলেও দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। 

তবে গাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এটি খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার গাড়ি। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘গাড়িটিতে অগ্নি সংযোগের সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। এটি কার গাড়ি এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে কারা ঘটনাটি ঘটিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর