নোয়াখালীতে ত্রাণ পৌঁছাতে দেরি, বিশুদ্ধ পানির জন্য হাহাকার

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৯:৫৮ পিএম

নোয়াখালীতে এক সপ্তাহেও ত্রাণ পৌঁছেনি অনেক এলাকায়। এই পরিস্থিতিতে খাদ্য ও সুপের পানির জন্য দুর্গত মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম হাহাকার। পানিবন্দী মানুষের খাবার, বিশুদ্ধ পানি ও ওষধ পৌঁছে দেওয়ার জন্য নৌযান আনা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও পানিবন্দী মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

সরকারি হিসেবে নোয়াখালীর ৯ উপজেলা ৮ পৌরসভা ও ৮৭ ইউনিয়নের ২০ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম মানবেতর জীবন পার করছেন তারা। নিরুপায় হয়ে প্রতিদিনই পানিবন্দী মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠছে।

সরকারি হিসেবে নোয়াখালীতে এ পর্যন্ত ৯০৮টি আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৯১ জন মানুষ। এর বাইরে অসংখ্য মানুষ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও দোকানপাটে আশ্রয় নিয়েছে। নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ লোকজন গাদাগাদি করে থাকছে এসব অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। এসব আশ্রয়কেন্দ্র ও পানিবন্দী মানুষের মাঝে খাবার, ওষধ ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘সরকারিভাবে এ পর্যন্ত পানিবন্দী মানুষের মাঝে নগদ ৪৫ লাখ টাকা, ৮৮২ মেট্রিক টন চাল ও ১ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

তবে সরকারি সহায়তার দিকে তাকিয়ে না থেকে রেডক্রিস্টে সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসব দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন নিজেদের সামর্থ অনুযায়ী।

নোয়াখালীতে রোববার দিনভর বৃষ্টিপাত ও উজান থেকে আসার পানির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আর নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির জানান, জেলায় আজ সন্ধ্যা পর্যন্ত ২০ মিলিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর