নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:৪৭ পিএম

পানির নিচে রেললাইন, জেলায় এক সপ্তাহ থেকে বন্ধ ট্রেন যোগাযোগ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন নোয়াখালীতে আবারও তিন দিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা জোয়ারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত দুই দিন জেলায় ৩০ মিলিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন বন্যা কবলিত এলাকার এক নারী বলেন, পরিবারের লোকজন সবাই আশ্রয়কেন্দ্রে আছে। দু-একটি ঘর ছাড়া বাকি সব ঘর তলিয়ে গেছে। কেউ নেই, যাদের ঘর একটু উঁচু তারা দু-একজন আছে। রেললাইন, রাস্তা সবকিছু ডুবে গেছে, হাঁটু সমান পানি। এমন অবস্থায় পরিবারের লোকজন নিয়ে বাইরে খাওয়া দাওয়া করছি। দু-একদিন পর এসে বাড়ি-ঘর দেখে যাচ্ছি।

স্থানীয় আরেক বাসিন্দা বলেন, এখানকার সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। সবকিছু তলিয়ে গেছে। অসুস্থ মানুষ বের হতে পারছে না। ট্রেন যোগাযোগ এক সপ্তাহ থেকে বন্ধ, রেললাইন পানির নিচে ডুবে আছে। রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট সবকিছু ডুবে গেছে।

বন্যা কবলিত মানুষদের জন্য কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘রাতে বৃষ্টি হওয়াতে পানি আবার বৃদ্ধি পেয়েছে। চাটখিল এবং সেনবাগ এই দুই উপজেলায় গতকাল পানি বেড়েছে। বৃষ্টি যদি না হলে এখান থেকে দ্রুত পরিত্রাণ পাব। এখন যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আমরা সকলে মিলে কাজ করছি। যেহেতু এটি একটি জাতীয় দুর্যোগ সকলে মিলে এটি থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সকলে আন্তরিকভাবেই কাজ করছি।’

জেলা প্রশাসক আরও বলেন, চাঁদপুর ও কুমিল্লা থেকে আনা বেশকিছু নৌযানে করে দুর্গম এলাকায় পানিবন্দি লোকজনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর