বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে মহাসমাবেশ 

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম

বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে এবং রাষ্ট্রবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে ছাত্র-জনতার মহাসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। শনিবার বিকেল ৩টায় বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।  

এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌরসভার সামনে এসে হাজার হাজার ছাত্র-জনতা জড়ো হয় এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মহাসমাবেশে মিলিত হয়। ছাত্র-জনতার এই মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন, ‘‘মূলত আদিবাসী স্বীকৃতির নামে আলাদা রাষ্ট্র ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠার স্বপ্নে ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় উপজাতীয় ও দেশীয় কুচক্রী মহল। আমরা আর বৈষম্যের স্বীকার হতে চাই না। আমরা স্বাধীনভাবে থাকতে চাই। ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি ও রাজার সনদ বাতিল, বাজার ফান্ড এলাকায় ব্যাংক ঋণ চালু করা, বিচারহীনতা, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ, শিক্ষা ও চাকুরি কোটাসহ সকল ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’  

সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বন্যার্তদের জান–মাল রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর