পাহাড়ি ঢলে চেঙ্গী নদী ভাঙনে হুমকিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ এএম

হঠাৎ পাহাড়ি ঢলে চেঙ্গী নদী ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পড়েছে খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক সড়ক। ভাঙন বাড়লে নদীগর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়কটিসহ কয়েকটি গ্রাম। জেলা সদর থেকে বিচ্ছিন্ন হবে পানছড়ি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

সম্প্রতি পাহাড়ি ঢলে নদী ভাঙনে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে জেলা সদরের দুই ইউনিয়ন ও পানছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় গাছবান উত্তর হেডম্যান পাড়া গ্রাম। এতে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার।

এলাকাবাসী বলছে, নদীর ভাঙন দীর্ঘ হলে জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। পানছড়ি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হবে। এ ছাড়া বিলীন হবে পার্শ্ববর্তী গ্রাম। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সড়কের ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। তবে নদী তীরের ভাঙন রোধে নদী শাসনের ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অনুরোধ করেছে সড়ক বিভাগ।

খাগড়াছড়ির সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা বলেন, ‘সড়ক বিভাগ রাস্তাটি সাময়িকভাবে রক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে। তবে ব্লক বসিয়ে রাস্তাটি স্থায়ীভাবে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানিয়েছি।’

ভাঙন রোধে নদীতীরে ব্লক বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

খাগড়াছড়ি জেলার পাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান, ‘এখানে ভাঙন রোধে প্রায় পাঁচ শ মিটার নদী তীরের ব্লক বসানো হবে। আমরা জরুরিভিত্তিতে টিউব বসাব। পরে ব্লকের কাজ করে সড়কটি নিরাপদ করা হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর