এবারের বন্যায় শুধু ফেনীতেই মারা গেছেন ২৮ জন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পিএম

এবারের বন্যায় শুধু ফেনীতেই মারা গেছেন ২৮ জন। বন্যার ভয়াবহতা এতটা ছিল যে, অনেককে কবর দেওয়ার মাটি পাওয়া যায়নি। প্রিয়জনকে হারিয়ে স্বজনেরা এখন বাকরুদ্ধ। জেলা প্রশাসন বলছে, বন্যায় মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্যার খবর পেয়ে ২১ আগস্ট ঢাকা থেকে ফেনী সদরের ছনুয়া ইউনিয়নে নিজ বাড়িতে যান নুরুল হুদা। চারদিকে তখন বুক সমান পানি। অসতর্কতায় প্রাণ হারান নুরুল। আশপাশে মাটি না থাকায় কলাগাছের ভেলা বানিয়ে বন্যার পানিতে স্বজনেরা ভাসিয়ে দেন প্রিয়জনের মরদেহ।

নিহতের বাবা ও স্ত্রী জানান, এলাকায় যখন বুক-সমান পানি নুরুল হুদাকে ঘরের ভেতরে খাটের নিচে ডুবন্ত অবস্থায় পান তাঁরা। 

অপরদিকে ১০দিন পর ভাসিয়ে দেওয়া মায়ের মরদেহের খোঁজ পান সদর উপজেলার মোটবি ইউনিয়নের বাসিন্দা শহিদুল্লাহ।

শহিদুল্লাহ বলছেন, মায়ের মরদেহ ভাসিয়ে দেওয়ার পরও যে ফিরে পেয়েছেন এতেই তিনি সন্তুষ্ট। পারিবারিক কবরস্থানে মাকে দাফন করেছেন তিনি।

বন্যার পানিতে জেলায় ২৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ফুলগাজী ও সদরে সাত জন, সোনাগাজীতে ছয় জন, ছাগলনাইয়া ও দাগনভুঞাতে তিন জন এবং পরশুরামে দুই জন।

ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, সাধারণত মরদেহের সন্ধান পেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এ মরদেহগুলো উদ্ধার করে। এরইমধ্যে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আটটি এখনও শনাক্ত করা হয়নি।

বন্যায় নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার।

বৃষ্টি ও ঢলের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮৯টি স্থানে বাঁধ ধসে ফেনীতে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর