কুবিতে আয়োজিত হলো ‘কাওয়ালি সন্ধ্যা’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) জুলাই ও আগস্ট মাসের ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালি সন্ধ্যা। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চ। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ ‘কাওয়ালি সন্ধ্যা' আয়োজিত হয়।

এ আয়োজনে আবৃত্তি পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন অনুপ্রাস, কুমিল্লাস্থ শিল্পীবৃন্দের আয়োজনে দ্রোহের গান, কাওয়ালী পরিবেশনায় ছিল বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি দল ‘সঞ্চারী’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি দল ‘আজাদী’।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাকিব হোসাইন বলেন, ‘গত ৫ আগস্টের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার সময় ভিন্নমতের মানুষরা মত প্রকাশ করতে পারত না। সেই ধারবাহিকতায় ঢাবিতে যখন কাওয়ালির আয়োজন করা হয়, তখন তাতে স্বৈরাচারের দোসররা বাধা প্রদান করে। আমাদের আজকের এই আয়োজন মূলত সেই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ। এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর