এমপি মঈন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর, আগুন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পিএম

প্রয়াত সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে এ ঘটনা হয় বলে জানিয়েছেন বাদলের স্ত্রী সেলিনা খান।

সেলিনা খান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, বিকেল ৩টার দিকে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে এসে তার স্বামীর সরোয়াতলীর পৈত্রিক ভিটায় অবস্থিত কবরটিতে ভাঙচুর করে। এসময় কবরের ওপরে থাকা ফুল গাছ তুলে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

এ ঘটনায় থানায় অভিযোগ করার কথা জানিয়ে সেলিনা খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।’ 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মঈন উদ্দীন খান বাদল ২০০৮ সালের নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট মহাজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য হয়েছিলেন। 

সংসদ সদস্য থাকা অবস্থাতেই ২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান এই মুক্তিযোদ্ধা। 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর