‘পাহাড়ি-বাঙালি বিভক্তি তৈরি করে অনেকে সুবিধা নিতে চায়’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, ‘এখানে (পার্বত্য অঞ্চলে) পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ, বিভক্তি ও দ্বন্দ্ব তৈরি করে অনেক পক্ষ সুবিধা নিতে চায়। আমরা তাদেরকে সুযোগ করে দেব না। আমরা বলব, পাহাড় ও সমতল সব মিলে বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’

শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনের লারমা স্কয়ারে স্থানীয়দের সাথে আলাপকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ হাসান। পাহাড়ে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত থাকবে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকান্ডের সাথে জড়িত, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। আমরা বারবার করে বলছি, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।’

এসময় তিনি আরও বলেন, ‘কেউ যদি অপরাধ করে, দোষও করে–সেটার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। সেটার জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে। আমরা যদি নিজেরায় আইন নিজের হাতে তুলে ফেলি, তাহলে তো এত প্রতিষ্ঠানের দরকার নেই। সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই।’

ভিডিও দেখুন:দীঘিনালা তথ্য উপদেষ্টা বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। এখানকার পরিস্থিতি জানতে আমি ফেনী থেকে এখানে এসেছি। আমি মনে করি, বাংলাদেশের কোনো একটি অঞ্চল অশান্তিতে থাকলে সেটার প্রভাব পুরো বাংলাদেশে পড়ে। ফলে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমরা কিন্ত লড়াই-সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।  যেখানে আমরা সম্প্রীতির সাথে সকলের অধিকার নিশ্চিত করতে পারব। এবং সকল প্রকারের বৈষম্য দূর করতে পারব।’

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর