‘মুরুব্বি মুরুব্বি’ বলায় কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ এএম

চট্টগ্রামের আনোয়ারায় মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ওয়াইজার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়। আহত কিশোরীর নাম পপি আকতার।
   
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে অন্য শিশু-কিশোরের সঙ্গে পপি নানা বাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে শিশুরা মুরুব্বি মুরুব্বি বলে দুষ্টুমি করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর তাঁর ছোট ভাইয়ের স্ত্রী সায়েরা খাতুন গরম পানি ঢেলে পপির মাথা ঝলসে দেন। আহত পপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এরইমধ্যে অভিযুক্ত সায়েরা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর