সাজেক থেকে ফিরছেন আটকে থাকা ১৫০০ পর্যটক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ এএম

চার দিন আটকে থাকার পর সাজেক থেকে পর্যটকেরা ফিরতে শুরু করেছে। সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় আজ মঙ্গলবার সকাল ৭টায় সাজেক থেকে ১৫০০ পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়।

তিন পার্বত্য জেলায় বিক্ষুব্ধ জুম্ম জনতার ডাকা ৭২ ঘণ্টার সড়ক অবরোধে পর্যটন এলাকা সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। এতে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার থেকে আটকে থাকায় বিপাকে পড়েন পর্যটকরা।

এর আগে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকতা শিরিন আক্তার বলেন, দীঘিনালার ঘটনার পর অবরোধ ঘিরে যানবাহন চলাচল বন্ধ থাকায় এসব পর্যটকেরা আটকা পড়েন। যান চলাচল শুরু হওয়া পর্যটকদের তাদের গন্তব্য পৌঁছে দেওয়া হচ্ছে।

এদিকে খাগড়াছড়িতে চুরির অভিযোগে নিহত মামুনের স্ত্রী খাগড়াছড়ি সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, খাগড়াছড়িতে নিহত আরও দুজনের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর