সমাবেশ থেকে তুলে নিয়ে প্রবাসীকে কুপিয়ে জখম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশ থেকে শাহাদাত হোসেন নামে এক ওমান প্রবাসীকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের জাঙ্গলমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহাদাত হোসেন ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বুধবার বিকেল ৫টার দিকে রাধানগর ইউনিয়ন পরিষদে যান। এ সময় তাঁর আসার খবরে সেখানে বিপুল বিএনপির দলীয় নেতা-কর্মী সমবেত হন। বিকেল সাড়ে ৫টার দিকে ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামের ওমান প্রবাসী ও প্রবাস বিএনপির সমর্থক শাহাদাত হোসেন ওই সমাবেশে যান। হঠাৎ একদল যুবক তাঁকে টেনে-হিঁচড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।

আহতের পরিবারের দাবি, বিএনপি সমর্থিত ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীরের নেতৃত্বে শাহাদাতকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে ছিলেন কামাল, সাইফুল সাবেক কমিশনার ফারুক, কফিল সরকার, মামুন সরকার এবং স্বেচ্ছাসেবক দলের ইমরানসহ বেশ কয়েকজন। তারা শাহাদাতকে তুলে সরকার বাড়ির সামনে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে দুই পা, হাত ও শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এক পর্যায় শাহাদাতকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরিস্থিতির অবনতি হলে শাহাদাতকে ঢাকায় পাঠানো হয়।

শাহাদাতের বাবা আবুল খায়ের বলেন, ‘আমার ছেলে গত ১৫ বছর ধরে ওমান থাকে। বন্যায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার খবরে কিছুদিন আগে ছেলে বাড়ি আসে। গেল এক সপ্তাহ ধরে ব্যবসার কাজে শাহাদাত ঢাকায় ছিল। বুধবার ঢাকা থেকে ছাগলনাইয়া আসার কিছুক্ষণের মধ্যে এ ঘটনা ঘটে।’

ছাগলনাইয়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, আহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর