সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে অস্ত্র- মাদকসহ আটক ৩

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল ওরফে ছেনি বাবুলের আস্তানায় অভিযান চালিয়ে তিনজন সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী। আজ শনিবার উপজেলার রহমতপুরের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন– ছেনি বাবুলের সহযোগী মো. সোহাগ, মো. মিল্লাদ এবং মামুন। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার ও ২টি পাইরোটেকনিকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তবে, নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে এ সময় পালিয়ে যায় মাদক কারবারি ছেনি বাবুল।

এদিকে, চিহ্নিত মাদক কারবারি ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সন্দ্বীপের বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক তিন সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর