ফেনীতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ভাই–বোনের 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৫:১৫ পিএম

ফেনীর দাগনভূঞায় খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল দুই শিশুর। শুক্রবার সকালে উপজেলাধীন জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো– পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলিভী বাড়ির আলা উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (৫) ও একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন হয়। 

স্থানীয়রা জানায়, আজ সকালে খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতায়িত হয় শিশু দুটি। পরে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘বেলা সাড়ে ১২টায় খবর পেয়ে পুলিশ প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দুই শিশু নিহতের খবরের সত্যতা পায়। পরে সেখান থেকে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কারো গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর