সংস্কারের নামে বছরের পর বছর অন্তর্বর্তী সরকারকে মানুষ মানবে না: জামায়াত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:১৬ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের প্রতিনিধিত্ব করে না। তারা আন্দোলনের ফসল। তবে সংস্কারে গিয়ে বছরের পর বছর এ সরকারকে এ দেশের জনগণ গ্রহণ করবে না।

আজ শনিবার সকাল ৯টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট এ. আর হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে কর্মী সম্মেলনে এসব কথা বলেন  জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এই সংসদ সদস্য। 

এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমি এই সরকারকে বলতে চাই, আপনারা কোনো দলের প্রতিনিধিত্ব করেন না। আপনার হলেন আন্দোলনের ফসল। আপনাদের দায়িত্ব হলো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। আপনারা সংস্কারের কথা বলেন, আমরা রাজি আছি। সংস্কার করতে গিয়ে বছরের পর বছর আপনাদেরকে এ দেশের জনগণ মেনে নেবে না।’

নায়েবে আমির আরও বলেন, ‘আপনাদের প্রতি মানুষের হতাশা বাড়ছে। মানুষ যা আশা করেছিল তা আপনারা করতে পারছেন না। আপনাদের খুব ধীর-স্থিরতা, সিদ্ধান্তহীনতা এই জাতিকে আবার কঠিন সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। আমরা দাবি করব অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমানোর দিকে নজর দিন।’

নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা আমীর মুহাম্মদ খন্দকার ইসহাক, বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত, জামায়াত নেতা ড.দেলোয়ার হোসেন, দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ এ কে এম সওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলার কর্মপরিষদের সদস্য সালেহ উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা আমির মাওলানা এস এম মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি কাজী নজির আহম্মেদ, দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম জামায়াত নেতা জয়নাল আবেদীন প্রমুখ।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর