শিক্ষার্থীদের ওপর গুলি ও বিএনপি নেতার ওপর হামলার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১০:৫৬ এএম

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও বিএনপি নেতার ওপর হামলার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পটিয়া পৌর এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামের নুরুল আবসারের দুই ছেলে মুসলিম জামান সবুজ (৩০) ও আক্তারুজ্জামান শাকিল (২৪)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, আক্তারুজ্জামান শাকিল গত ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি করেছে এমন ভিডিও পাওয়া গেছে। শনাক্ত করার পর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। এ ছাড়া তাঁর বড় ভাই মুসলিম জামান সবুজ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি প্রার্থী এনামুল হক এনামের গাড়ি বহরে হামলা-ভাঙচুর মামলার আসামি। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় মাদককারবারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতে উপস্থাপনের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স্থানীয়দের দাবি, পটিয়ার সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর সাবেক এপিএস এজাজের সেকেন্ড ইন কমান্ড মুসলিম জামান সবুজ। আর ছোট ভাই শাকিল আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার সেকেন্ড ইন কমান্ড। এই দুই ভাইয়ের ভয়ে এলাকায় তটস্থ থাকতেন সবাই। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবারীসহ নানা অভিযোগ থাকলেও ভয়ে মুখ খুলত না কেউ। 

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত...
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর