চট্টগ্রামে নারী কর্মকর্তাকে হুমকি, বিএনপি নেতা বহিষ্কার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পিএম

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় কোরিয়ান ইপিজেডে একটি কারখানায় খাবার সরবরাহের কাজ পেতে এক নারী কর্মকর্তাকে হুমকির অভিযোগ ওঠার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াছ কাঞ্চনকে বহিষ্কার করেছে দলটি। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় সহ–দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে আনোয়ারা উপজেলা বিএনপি নেতা ইলিয়াছ কাঞ্চনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবের রহমান বলেন, ‘মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িয়ে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে মো. ইলিয়াছ কাঞ্চনকে বহিষ্কার করা করা হয়েছে।’

এর আগে গত সোমবার বিকেলে কেইপিজেডের আমেরিকান অ্যান্ড ইফার্ড (বাংলাদেশ) নামে একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক শেগুফতা গনি তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ এনে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 
ডায়েরিতে খাবার সরবরাহের কাজ পেতে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয় বিএনপি নেতা ইলিয়াছ কাঞ্চন, মো. কাইয়ুম খান নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচ ব্যক্তির বিরুদ্ধে।

কারখানা কর্তৃপক্ষ ও জিডি সূত্রে জানা গেছে, আমেরিকান অ্যান্ড ইফার্ড (বাংলাদেশ) নামের প্রতিষ্ঠানটিতে খাবার সরবরাহ করার কাজ পেতে দরপত্র আহ্বানের জন্য দুই মাস আগে শেগুফতা গনিকে প্রস্তাব দেন ইলিয়াছ কাঞ্চন। জবাবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিষয়টি বিবেচনা করবেন বলে শেগুফতা গনি জানান। এরপর থেকে প্রতি সপ্তাহে ইলিয়াছসহ অভিযুক্ত অন্য ব্যক্তিরা বিষয়টি সম্পর্কে ফোন করে শেগুফতার কাছে জানতে চাইতেন। সর্বশেষ গত সোমবার বিকেলে একটি মাইক্রোবাসে করে ইলিয়াছ, কাইয়ুমসহ কয়েক ব্যক্তি কারখানায় গিয়ে শেগুফতাকে হুমকি-ধমকি দেন এবং গালাগাল করেন। 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর