পটিয়ায় রাজনৈতিক পরিচয়ে মাদ্রাসা দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

চট্টগ্রামের পটিয়ায় শোভনদন্ডী এলাকায় রশিদাবাদ মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার মাদ্রাসাটির সামনের সড়কে কয়েকশ নারী, পুরুষ ও শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়। এসময় একটি প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মিয়া বলেন, ‘দীর্ঘ ৫০ বছর যাবত এই মাদ্রাসায় পাঠদান চলছে। স্থানীয় আবদুল মোতালেব চৌধুরী ও তাঁর পরিবার এই মাদ্রাসার বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। মাদ্রাসা পরিচালনা কমিটিতে আবদুল মোতালেব চৌধুরী অত্যন্ত আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি রাজনৈতিক পট-পরিবর্তনের পর যারা গত ১৫ বছর আওয়ামী লীগের সংসদ সদস্যদের সুবিধাভোগীরা হুট করে বিএনপি পরিচয়ে মাদ্রাসা কমিটি দখলে নানা অপপ্রচার চালাচ্ছে। এসব চিহ্নিত বখাটেদের রুখে দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

সাবেক ইউপি সদস্য হাসিনা আকতার বলেন, ‘রাতের আঁধারে প্রশাসনকে মিথ্যা, কাল্পনিক ও দৃষ্টিকটু তথ্য দিয়ে চেয়ার দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি নামধারী এলাকার চিহ্নিত বখাটেরা। এদের হাত থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে।’ 
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আহাম্মদ কবির, শামসুল আলম, মোহাম্মদ আলী, মোহাম্মদ খাঁ, মোহাম্মদ সিরাজ, কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

বক্তারা আরও অভিযোগ করে বলেন, ‘মানববন্ধনে অংশ নিতে আসা স্থানীয়দের স্থানীয় মাহবুব, মুন্সি মিয়া ও হারুন নামের কয়েকজন ভয়ভীতি প্রদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তাঁরা মামলা ও পুলিশের ভয় দেখান।’

এ ব্যাপারে শোভনদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আহমেদ বলেন, ‘রশিদাবাদ মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিলা মাদ্রাসার কমিটি নিয়ে দলীয় কোনো হস্থক্ষেপ নেই। বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘আমরা এখনও মাদ্রাসা দখলের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 

কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর